ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারে চির সবুজ সংঘের অনূর্ধ্ব-১৩ চূড়ান্ত পর্বের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের  আউলিয়াবাদে চিরসবুজ সংঘের আয়োজনে অনূর্ধ্ব ১৩ আন্তঃএকাডেমী ফুটবল ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী ২০২১ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রবি) ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম। চিরসবুজ সংঘের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক নূরুল আমীন কফিল।

ads
ads
ads

Our Facebook Page

↑